সারাদেশ

বকশিগঞ্জ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বকশিগঞ্জ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মনিরুজ্জামান, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবস ২০২৫  উদযাপন উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বকশিগঞ্জে ২০২৫ (বাসস) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে বকশিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়


মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসমা-উল- হুসনা এর সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আনিসা আক্তার,অফিসার ইনচার্জ মকবুল হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন, এনসিপি এর প্রধান সমন্বয়ক মোসাদ্দিকুর রহমান মানিক, উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যা রাষ্ট্রের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। একটি ঘুষ, একটি অনিয়ম, একটি মিথ্যা সমাজের ওপর পাহাড়ের মতো প্রভাব ফেলে।