প্রকাশের সময়: ০৯ জুলাই, ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ
পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ
ছবি : সংগৃহীত

 

মোঃ মাফিজুল ইসলাম।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের গরিব দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১৫ কেজি করে ৮৬৭'টি পরিবারের মাঝে মোট সাড়ে ১৩ হাজার কেজি চাল বিতরণ করা হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাল বিতরণ করা হয়। গরীব অসহায়দের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিলটন।

এ সময় উপস্হিত ছিলেন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা, ইউপি সদস্য মোঃ মাফুজার রহমান চপল, আনোয়ার হোসেন ও মহিলা সদস্য মোছাঃ তাহমিনা আক্তার সহ অনেকেই।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387