/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র বিশাল পথসভা
ছবি : সংগৃহীত
মো:হৃদয় হাসান
সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি
সিরাজগঞ্জে এনসিপি’র পদযাত্রায় উল্লাপাড়া উপজেলার একটি শক্তিশালী বহরের অংশগ্রহণ।
কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা সফল করতে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছিলো এক বিশাল পদযাত্রা কর্মসূচি। এতে উল্লাপাড়া উপজেলা থেকে প্রায় ৫০০ শত এর অধিক নেতা-কর্মীর বিশাল বহর নিয়ে সক্রিয় অংশগ্রহণ করে এনসিপি। উল্লাপাড়া উপজেলার পক্ষ থেকে বহরে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় যুবশক্তি এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী এবং কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন লিওন, মেহেদী হাসান, রোহিত, হিমেল, মাসুম, শিশিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বহরের মাধ্যামে সিরাজগঞ্জ রোড থেকে তাঁরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রিসিভ করে পদযাত্রার স্থানে নিয়ে যান। পদযাত্রায় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের এক দফা দাবির ঘোষক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,আকতার হোসেন সদস্য সচিব এনসিপি, হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণঅঞ্চল এনসিপি,সারজিস আলম মুখ্য সংগঠক উত্তরঅঞ্চল এনসিপি, ডা. তাসনিম জারা সিনিয়র যুগ্ম-সদস্য সচিব এনসিপি, সামান্তা শারমিন মুখ্যপত্র এনসিপি, নাসির উদ্দিন পাটোয়ারী, সাইফুলউল্লাহ্ হায়দার সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত বহরে উল্লাপাড়া উপজেলার অনেক সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387