ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রী: ফজর আলী একজন ধর্ষক। তাকে আমরা "ধর্ষক" হিসেবেই চিনতে, জানতে এবং বিচার চাই । সে কোন রাজনৈতিক দলের সেটা চেনা বা জানার দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে মানবকন্ঠের সাংবাদিক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
"ফজর আলী একজন ধর্ষক" তাকে আমরা কোনো রাজনৈতিক দলের লোক হিসেবে চিনতে চাই না। এ ঘটনায় কুমিল্লার সাংবাদিক মাহবুব আলম আরিফের নামে মামলা দায়ের করা ঠিক হয়নি, যা নিন্দনীয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধর্ষণের আসল ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষককে নিজেদের রাজনৈতিক দলের লোক নয় মর্মে বিএনপির এক নেতা সাংবাদিকের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। বুধবার কুমিল্লায় সেই আলোচিত ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করতে বিএনপি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।