প্রকাশের সময়: ১০ জুলাই, ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে
ছবি : সংগৃহীত

 

মোঃ শাকিল আহামাদ রাজশাহী।। 

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। যা ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ ছিল। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায়  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী'র চেয়ারম্যানের অফিস কক্ষে চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন।  

রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।

জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ২৭ জন, এদের মধ্যে  ছাত্রী ১১ হাজার ৯ শত ৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩ শত ৬৫ জন। 

বহিস্কৃত পরীক্ষার্থাীর সংখ্যা  ৭। 

শুন্য থেকে ১০℅ ফেল করা স্কুল ১ টিও নাই। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা  ৯৯। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি এবং  স্কুলের সংখ্যা ২৬৯০টি বলে সূত্র জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387