প্রকাশের সময়: ১৪ জুলাই, ২০২৫ ০৩:২৮ পূর্বাহ্ণ
হাউজ বোটে অবৈধ বিদ্যুৎ সংযোগ: পৌর ট্যাক্সের টাকায় চলছে বিলাসবহুল সুবিধা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাউজ বোটে অবৈধ বিদ্যুৎ সংযোগ: পৌর ট্যাক্সের টাকায় চলছে বিলাসবহুল সুবিধা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ

হাউজ বোটে অবৈধ বিদ্যুৎ সংযোগ: পৌর ট্যাক্সের টাকায় চলছে বিলাসবহুল সুবিধা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ
ছবি : সংগৃহীত

 

শফিকুল ইসলাম শফিক।।

সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে রাখা" জলযাত্রা দ্য হাউজ বোট” নামক একটি বিলাসবহুল নৌকায় সরকারি বিদ্যুৎ সংযোগ অব্যাহত রয়েছে, যা সরাসরি সুনামগঞ্জ পৌরসভার পানির পাম্পের মিটার থেকে নেওয়া হয়েছে। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই বোটে বিদ্যুৎ সরবরাহ চলছে সম্পূর্ণরূপে পৌর ট্যাক্সদাতা নাগরিকদের অর্থে পরিচালিত বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুপুরে একজন সাংবাদিক বিষয়টি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মহোদয়কে জানালে তিনি আশ্বস্ত করেন যে, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, ব্যবস্থা নিচ্ছি” — এমন প্রতিশ্রুতি দিলেও রাত পেরিয়ে ভোর হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় নাগরিকরা বলছেন, এটি শুধু অবৈধ বিদ্যুৎ ব্যবহার নয়, বরং পৌরবাসীর সঙ্গে একধরনের প্রতারণা। কারণ যে বিদ্যুৎ সংযোগটি হাউজ বোট ব্যবহার করছে, সেটি মূলত সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পানি সরবরাহ ইউনিটের জন্য বরাদ্দকৃত। অথচ একটি ব্যক্তিমালিকানাধীন বোট সেখানে অনায়াসে বিদ্যুৎ পাচ্ছে, দিনের পর দিন।

বিষয়টি নিয়ে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। একজন প্রবীণ নাগরিক বলেন,
“দিনভর মিডিয়ায় বিষয়টি আসার পরও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে এটি প্রশাসনিক দুর্বলতা নয়, বরং প্রশ্রয়।”

এ নিয়ে স্থানীয় সাংবাদিক ও নাগরিকদের দাবি, হাউজ বোটে অবৈধ বিদ্যুৎ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে এবং যারা এই অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের ব্যর্থতা ও দায়ও খতিয়ে দেখা উচিত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৪টা) হাউজ বোটে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387