প্রকাশের সময়: ১৪ জুলাই, ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ
মধ্যনগরে চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যনগরে চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মধ্যনগরে চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

 

শফিকুল ইসলাম শফিক।। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।আজ ১৪ই জুলাই সোমবার দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে (আঃ লতিফ তালুকদারের বাসা)পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান।যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য মোঃ শহিদুল ইসলাম, কামাল খন্দকার, বকুল তালুকদার, শহিদুল হক আকাশ,আলী হোসেন,নির্মল রায়,বিনয় সরকার, মোঃ ফুল মিয়া।সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণতন্ত্রের চর্চা করে এবং গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে। তাই আমাদের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিক পন্থায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল কমিটি গঠন করা হবে। মধ্যনগর  উপজেলার প্রত্যেক স্তরের তৃণমূল পর্যায়কে ঢেলে সাজিয়ে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে মধ্যনগর উপজেলার মাটি বিএনপির ঘাটিতে পরিণত হবে

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387