প্রকাশের সময়: ১৫ জুলাই, ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জেলে আটক | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জেলে আটক
ছবি : সংগৃহীত

 

 


মাসুম বিল্লাহ, 
বাগেরহাট জেলা  প্রতিনিধিঃ 

সুন্দরবনে  অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে দুটি নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই)দুপুরে সুন্দরবন পূল্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা  থেকে এদের আটক করা হয়। এসময়, মাছধরার জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন,  মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ (২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে দুটি নৌকায় জেলেদের মাছ ধরার অপরাধে পাঁচ জেলেসহ নৌকা দুটি আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387