প্রকাশের সময়: ১৫ জুলাই, ২০২৫ ০৭:৫১ অপরাহ্ণ
উল্লাপাড়ায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন করতে সরজমিন পরিদর্শন করছেন পৌর প্রশাসক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন করতে সরজমিন পরিদর্শন করছেন পৌর প্রশাসক

উল্লাপাড়ায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন করতে সরজমিন পরিদর্শন করছেন পৌর প্রশাসক
ছবি : সংগৃহীত
উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। ‎ ‎কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন জায়গায় পানি জমে আছে। মঙ্গলবার সকাল থেকে তিনি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, নালা ও পানি জমে থাকা এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, নালা-নর্দমা পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ড্রেনেজ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। ‎ ‎পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, "জনদুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই জনগনকে সাথে নিয়েই এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। ‎ ‎পরিদর্শনকালে পৌর নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া, সহকারী প্রকৌশলী সাফিউল কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387