প্রকাশের সময়: ১৫ জুলাই, ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ
পাঞ্জরভাঙ্গা রেলসেতু এলাকায় তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করেছেন।পানিসম্পদ উপদেষ্টা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঞ্জরভাঙ্গা রেলসেতু এলাকায় তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করেছেন।পানিসম্পদ উপদেষ্টা

পাঞ্জরভাঙ্গা রেলসেতু এলাকায় তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করেছেন।পানিসম্পদ উপদেষ্টা
ছবি : সংগৃহীত
রংপুর সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সকালে জেলার কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা রেলসেতু এলাকায় তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করেছেন। এরআগে তিনি সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে বেশ অগ্রগতি হয়েছে। আগামী ১৭ই জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপরে প্রস্তাবনা সরকার এবং ইআরডি'র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের রিপোর্টের পর এর বাস্তবায়নের কাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387