প্রকাশের সময়: ১৫ জুলাই, ২০২৫ ০৯:০৩ অপরাহ্ণ
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
ছবি : সংগৃহীত
ঢাকা,১৫ জুলাই ২০২৫ (মঙ্গলবার): গত ২২ মে ২০২৫ যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই ২০২৫ তারিখে কাজ সম্পন্ন হয় এবং আজ ১৫ জুলাই জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন। এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387