প্রকাশের সময়: ১৭ জুলাই, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে  এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে  এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে  এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি : সংগৃহীত

 


মাসুম বিল্লাহ, 
বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বাগেরহাট শহরের ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে  সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জামায়াতের  কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের  কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলা আমির মাওলানা ফেরদৌস আলী, নায়েবে আমির তাজমুল হোসেন, বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান, কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম,জেলা শিবিরের সেক্রেটারী মোঃ আহমেদ আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মাওলানা রেজাউল করিম বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের উপর নিষিদ্ধ  ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে পুনরায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।  আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করতে চাইলে জামায়াতে ইসলামী সাধারণ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।এ সময় তিনি এনসিপি নেতৃবৃন্দের উপর  হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387