প্রকাশের সময়: ১৮ জুলাই, ২০২৫ ০১:৩৮ অপরাহ্ণ
সিলেটের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে  ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে  ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

সিলেটের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে  ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ
ছবি : সংগৃহীত

 


জৈন্তাপুর উপজেলা  (সিলেট) সংবাদদাতা::
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির তৎপরতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য ও অবৈধভাবে ব্যবহৃত পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়েছে।

শুক্রবার(, ১৮ জুলাই) ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা সীমান্ত চৌকি থেকে একযোগে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিমসহ বিপুল পরিমাণ প্রসাধনী ও গরু জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।


বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার  মূল্য প্রায় ৬ কোটি টাকা। সব মালামাল সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ধারাবাহিকভাবে জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে কড়াভাবে নজরদারি বজায় রাখা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387