প্রকাশের সময়: ২০ জুলাই, ২০২৫ ০৬:৩৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি সহ ০২ জন গ্রেফতার: | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি সহ ০২ জন গ্রেফতার:

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি সহ ০২ জন গ্রেফতার:
ছবি : সংগৃহীত

 

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম  মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৯/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ ১৮.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন ফিংড়ী ইউনিয়নের দক্ষিন গাভা সাকিনস্থ সাতক্ষীরা টু ব্যাংদহ গামী জনৈক চৈতান্ন পালের মাটির হাড় পাতিলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। শেখ কিবরিয়া মাসুদ সুমন (৪০), পিং আব্দুর রহমান, ২। শ্রী মন্তোষ কুমার বসু (৪০), পিং মৃত বংশধর বসু, উভয় সাং-ভাড়া সিমলা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয়কে ৯,৫৫০(নয় হাজার পাঁচশত পঞ্চাশ) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি যাহার মূল্য অনুঃ ১,৯১,০০০/-(এক লক্ষ একানব্বই হাজার) টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে।

উক্ত আসামীদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387