প্রকাশের সময়: ২০ জুলাই, ২০২৫ ০৮:৪২ পূর্বাহ্ণ
সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
ঢাকা, ২০ জুলাই ২০২৫ খ্রি.

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপু (৪৯) কে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

রবিবার (২০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387