প্রকাশের সময়: ২১ জুলাই, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
পিনাকী ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিনাকী ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

পিনাকী ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
ছবি : সংগৃহীত

 


সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর অনেকে নিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 


রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান শফিকুর রহমান। পাঠকদের সুবিধার্থে ওই পোস্ট হুবহু তুলে ধরা হলো-

 


আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার, ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারী, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক জনাব পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল-জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকারনাইন সায়ের, বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন একটিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

এ ছাড়াও ফেস দ্যা পিপল এর স্বত্বাধিকারী জনাব সাইফুর সাগরসহ আরো অনেকে আমিরে জামায়াতের বাসায় তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজখবর নেন।

দেশপ্রেমিক এই ব্যক্তিদের সম্মানিত আমিরে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387