প্রকাশের সময়: ২১ জুলাই, ২০২৫ ০৫:৫৪ পূর্বাহ্ণ
২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন

২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন
ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ করতে চলেছে বাংলাদেশ। গত বছরের এ দিন তথা ২০২৪ সালের ২১ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে ৭ শতাংশ কোটাব্যবস্থা রেখে বাকি ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়।

এ দিন দেশজুড়ে কারফিউয়ের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়। এতে সারা দেশে অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নরসিংদীতে ৪, গাজীপুরে ২, নারায়ণগঞ্জে ১, সাভারে ১ ও চট্টগ্রামে ১ জনের নিহতের খবর পাওয়া যায়। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। এতে কয়েকশ আন্দোলনকারী আহত হন। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল। এছাড়া ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গাড়িতে আগুন দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387