প্রকাশের সময়: ২১ জুলাই, ২০২৫ ০৮:২৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।

আজ সোমবার (২১ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় গুলিস্তানের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগ থেকে আগত খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে একক এবং দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকগণ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387