প্রকাশের সময়: ২১ জুলাই, ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ
ঢাকায় বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকায় বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ছবি : সংগৃহীত

 

তরিকুল ইসলাম ।।  ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387