প্রকাশের সময়: ২২ জুলাই, ২০২৫ ০৪:৫৭ পূর্বাহ্ণ
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে -------- অধ্যাপক ডা. সায়েদুর রহমান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে -------- অধ্যাপক ডা. সায়েদুর রহমান

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে -------- অধ্যাপক ডা. সায়েদুর রহমান
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমাদের রক্তের প্রয়োজন অল্প। যারা নেগেটিভ গ্রুপ আছেন তারা কয়েকজন এলেই হবে।  সবাই শিশুদের জন্য দোয়া করবেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387