প্রকাশের সময়: ২২ জুলাই, ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ণ
বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শোক প্রকাশ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শোক প্রকাশ

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায়  নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শোক প্রকাশ
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বি জেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিবার। আজ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুর আলম,অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী। এ সময় সভায় দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা একমিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। তারা বলেন, দেশসেবায় নিয়োজিত এই বীর বিমান সেনাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387