প্রকাশের সময়: ২৩ জুলাই, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শাজাহানপুরের চেচুয়াপাড়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভাংচুর সদর দরজায় বেড়া | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শাজাহানপুরের চেচুয়াপাড়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভাংচুর সদর দরজায় বেড়া

আদালতকে বৃদ্ধাঙ্গুলী  দেখিয়ে শাজাহানপুরের চেচুয়াপাড়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভাংচুর সদর দরজায় বেড়া
ছবি : সংগৃহীত

আশরাফুল  ইসলাম রহিত, বগুড়া ।। বগুড়ার শাজাহানপুর থানার গোহাইল ইউনিয়নের চেচুয়াপাড়া গ্রামে মোছাঃ মৌলুদা খাতুন রিতার বসত বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে বাড়ির সদর দরজায় বেড়া দিয়েছে প্রতিপক্ষ রিপিয়া খাতুন ও তার সাঙ্গপাঙ্গ। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শাজাহানপুর থানাধীন মৌজা খাদাস, জে এল নং ২২৭, আর এস খতিয়ান ৬৪৬ এর মালিক ছিলেন জয়নাব বিবি। উপরোক্ত নালিশি ৪৫৩২ দাগসহ অন্যান্য দাগে মাতার অংশ মূলে মোছাঃ মনোয়ারা খাতুন উক্ত সম্পত্তিতে ওয়ারিশ হিসাবে স্বত্ত্ববান ও দখিলকার নিযুক্ত থাকা অবস্থায় গত ১৭ বছর যাবত উক্ত ৩ শতক জমিতে বাড়িঘর নির্মান করিয়া বসবাস করিয়া অসিতেছে। 

পরবর্তীতে উক্ত সম্পত্তি খারিজ করিয়া লাইয়া খাজনা প্রদান করে উক্ত সম্পত্তি ভোগ দখল করাকালীন বিক্রয়ের জন্য মৗখিক শহরৎ দিলে তার কন্যা মোছাঃ মৗলুদা খাতুন রিতা ২৬/১১/২০২৩ ইং তারিখে ক্রয় করিয়া নিয়া স্বত্ত্ববান ও দখিলকার নিযুক্ত থাকে এবং ৬৭৯৯(৯-১) ২৩-২৪ তারিখে খাজনা খারিজ করিয়া শান্তিতে বসবাস করিয়া আসাকালীন গত ২৯/১১/২০২৪ তারিখে বিবাদী ১। মোছাঃ রিপিয়া খাতুন, পিতা: মৃত: রফিক মিয়া, ২। মোঃ জীবন, পিতা: মো: বাবুল, সাং- চেচুয়াপাড়া, ৩। মোঃ সোহেল রানা, পিতাঃ আব্দুল খালেক, সাং- বেড়াগাড়ী, ৪। মোছাঃ মরিয়ম খাতুন, পিতা: মৃত: রফিক মিয়া, সাং- চেচুয়াপাড়া,  ইউনিয়ন গোহাইল ঃ থানা শাজাহানপুর, জেলাঃ বগুড়াসহ অজ্ঞাতনামা আরও ৫/৬জন সন্ত্রাসী ব্যাক্তির সহযোগীতায় বর্ণিত তফশীল ভুক্ত বাড়ি জোরপূর্বক বেদখলের চেষ্টা করিলে মৗলুদা খাতুন রিতা বাদি হয়ে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয়ভাবে মিমাংসায় তারা ভুল সিকার করে ক্ষমা চায়। 

পরবর্তীতে ০৭/০৩/২০২৫ ইং তারিখে উক্ত বিবাদীগণ পুনঃরায় বসতবাড়ি বেদখলের চেষ্টা করিলে মোছাঃ মৌলুদা খাতুন রিতা বাদী হয়ে জেলা বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করে যাহার মোকদ্দমা নম্বর ঃ ১৬৯-২০২৫ অন্য। উক্ত মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় অদ্য ২৩/০৭/২০২৫ইং তারিখে বাড়ির কেয়ারটেকার মোছাঃ কুলছুম বেওয়া কর্মের প্রয়োজনে বাহিরে গেলে তার অনুপস্থিতিতে উক্ত বিবাদীগণ দলবদ্ধ হয়ে কিছু সন্ত্রাসী ব্যক্তির সহযোগীতায় বাদির বাড়িঘরের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং সদর দরজায় বেড়া প্রদান করে বসত বাড়িতে ঢোকার সকল রাস্তা বন্ধ করে দেয়। 

সংবাদ সংগ্রহকালে আশপাশের লোকজন জানায় শাজাহানপুর থানার এস আই সাইফুল ইসলামের সাথে সখ্যতার রেশধরে গত কয়েকদিন যাবত রিপিয়া তার দলবল নিয়ে এহেন কাজের পায়তারা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বাদীকে বসতবাড়ি থেকে বেদখল করার চেষ্টা অব্যহত রেখেছে। 

উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387