প্রকাশের সময়: ২৩ জুলাই, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান
ছবি : সংগৃহীত

 

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ খ্রি.।। 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ জহির আহম্মেদ (৩৭) ২। মোঃ হাবিব (১৯) ও ৩। মোঃ নাজিম উদ্দিন (৩২) ।

বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল।

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট রক্ষিত অবস্থায়  ১০,০০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ফ্রীজার ভ্যান  উদ্ধার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387