প্রকাশের সময়: ২৩ জুলাই, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে, | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে,

নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে,
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
২৩ জুলাই, ২০২

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬ টি মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয় নি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহসমুহ থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে,  অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরীতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। 

ইতোমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাঁদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে,  এ প্রসংগে উল্লেখ্য যে এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে,  নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে, সকলের সহযোগিতা কাম্য। 

-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়)

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387