প্রকাশের সময়: ২৩ জুলাই, ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার করেছে সিটিটিসি | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার করেছে সিটিটিসি

সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার করেছে সিটিটিসি
ছবি : সংগৃহীত

 

 

আলী আহসান রবি 
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ খ্রি.

পাবনা জেলার সাঁথিয়া থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে রুজুকৃত মামলার আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ মাহবুবুল আলম বাচ্চু (৫০)। 

বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায় গ্রেফতারকৃত মাহবুবুল সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি। সে পাবনা জেলার সাঁথিয়া থানার মামলা নং-১৮, তারিখ-১০/০৩/২০২৫ খ্রি. ধারা:-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ এর তদন্তে প্রাপ্ত আসামি। মামলার প্রেক্ষিতে সাঁথিয়া থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। এছাড়াও তার বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387