প্রকাশের সময়: ২৪ জুলাই, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
শেখ হাসিনার মামাতো ভাই আ’লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মামাতো ভাই আ’লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার

শেখ হাসিনার মামাতো ভাই আ’লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার  লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। গ্রেপ্তার করা হীরাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387