প্রকাশের সময়: ২৫ জুলাই, ২০২৫ ০৮:৪১ পূর্বাহ্ণ
দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি

দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি
ছবি : সংগৃহীত

 

 

 

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক বণিক বার্তার সহসম্পাদক আহমাদ ওয়াদুদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তিন রাস্তার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় থানায় অভিযোগ দিতে গেলে সেখানেও ভোগান্তির শিকার হন বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ দিতে গেলে তিনি ভুক্তভোগীকে বলেন, এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।


জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার সস্ত্রীক বাসায় ফিরছিলেন ওয়াদুদ। তিন রাস্তায় পৌঁছালে একাধিক ছিনতাইকারী এসে চাপাতি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেয়।

ওয়াদুদ বলেন, আমাকে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল, টাকাপয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন। একটু দূরে থাকায় তিনি নিরাপদ ছিলেন। ঘটনাস্থল থেকে মোহাম্মদপুর থানার দূরত্ব ৩ মিনিট। আমি ও আমার স্ত্রী ঘটনার ৫ মিনিটের মধ্যে থানায় যাই। সোজা ডিউটি অফিসারের রুমে গিয়ে বলি, ৫ মিনিট আগে তিন রাস্তার মোড়ে আমার ছিনতাই হয়েছে। তারা আমাকে বললেন, একটু অপেক্ষা করেন।

তিনি বলেন, আমি লিখিত অভিযোগ দিলে আমাকে একটি ফোন নম্বর দিয়ে তারা বললেন, এটা এএসআই আনারুলের নম্বর। উনি এখন নবোদয় হাউজিংয়ে ব্যস্ত আছেন। আপনি ফোনে উনার সঙ্গে কথা বলেন। আমি তখন তাকে বিনীতভাবে বললাম, আমার মনে হয় এখন ঘটনাস্থলে গেলে ওদের পাওয়া যাবে। দয়া করে এমন কাউকে বলুন, যিনি আমাদের সঙ্গে এখন সেখানে যেতে পারবেন। পরে তারা বলেন, এটা সম্ভব নয়। এটা তার এলাকা।

তিনি আরও বলেন, আমি সেখান থেকে বের হয়ে ওসির রুমে যাই। ওসি ইফতেখার হাসানকে ছিনতাইয়ের ঘটনাটি বললে তিনি বলেন, আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387