প্রকাশের সময়: ২৫ জুলাই, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
মধ্যনগর ৮২গ্রামের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যনগর ৮২গ্রামের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন

মধ্যনগর ৮২গ্রামের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন
ছবি : সংগৃহীত

 

শফিকুল ইসলাম শফিক।।

সুনামগঞ্জের সর্ববৃহত ৮২গ্রামের সমন্বিত সনাতন ধর্মীয় সংগঠন মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।

২৫জুলাই শুক্রবার দুপুরে ৮২গ্রামের সাবেক কমিটির আহ্বানে তিনঘন্টা ব্যাপী ভক্তদের সমন্বয়ে কমিটি গঠন সভায় রমাপদ চক্রবর্তীর সভাপতিত্বে সাবেক উপদেষ্টা মন্ডলীগণের সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।

সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ররুণ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু রায়ের নাম ঘোষনা করা হয়।

উল্লেখ্য মধ্যনগর উপজেলায় হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দোল পূর্নিমায় ৪০প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও রথযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে আশ্রমের উদ্যোগে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ৮২গ্রামের সকল ভক্তদের সহযোগীতা চেয়ে আগামী ১৫দিনের ভিতরেই হিসাব বুজে নেয়া ও পুর্নাঙ্গ কমিটি গঠনের ঘোষনা দেন।এই কমিটি ১০১সদস্য বিশিষ্ট ও আগামী তিন বছর বলবৎ থাকবে বলেন জানান তারা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387