প্রকাশের সময়: ২৫ জুলাই, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ
শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার

শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার
ছবি : সংগৃহীত
আজ ২৫ জুলাই ২০২৫ খ্রি. রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আরিয়ান সৈকত (২১) ২। মোঃ ওমর (২০) ও ৩। ইয়ামিন হোসেন তরুন (২০)। শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬:১০ ঘটিকায় জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387