প্রকাশের সময়: ২৬ জুলাই, ২০২৫ ০৬:১৯ পূর্বাহ্ণ
কদমতলীতে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কদমতলীতে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

কদমতলীতে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ছবি : সংগৃহীত
স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মোঃ রাজন এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মাইনুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। কদমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার একটি টিম শুক্রবার (২৬ জুলাই ২০২৫খ্রি.) ভোরে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভোর ৪:০০ ঘটিকায় মুরাদপুর এলাকা থেকে মোঃ রাজনকে এবং সকাল ৫:৩০ ঘটিকায় রহমতবাগ এলাকা থেকে মাইনুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387