প্রকাশের সময়: ২৬ জুলাই, ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ
মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন

মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন
ছবি : সংগৃহীত
স্টাফ রিপোর্টার গত রাত আনুমানিক ৩ টায় মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি .৩০৩ কাটা রাইফেল, ১টি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্র সহ ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিলন সব্যসাচী(৫৪),কামাল মাতাব্বর‌(৫৩), খাদিজা(২৩), লাকি বেগম(৪৫), পারুল (৪৫) এবং মনু মাতাব্বর(৫০)। অন্যদিকে গত রাত আনুমানিক ১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাইফুল ইসলাম পাভেল (৩৬), সবেদ আলী মোল্লা (৫৫) এবং মোহাম্মদ আলী রাজ শেখ (২১) নামক তিন জন ব্যক্তি এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জন ব্যক্তিকে গ্রেফতার এবং ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড এ্যামোনিশন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সাইফুল গণপিটুনির কারণে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387