প্রকাশের সময়: ২৬ জুলাই, ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ
গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে
ছবি : সংগৃহীত

লাবনী আক্তার লাবন্য।। 

শনিবার ২৬ শে জুলাই কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন মার্কেট এলাকার আলম মিয়ার বাড়িতে রাত সারে ৩ টায় এ ডাকাতি ও এই লুটপাটের  ঘটনা ঘটে। 

ডাকাতদল আলম মিয়ার বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে মেরে ফেলার হুমকি দেয়।  এসময় আতংকিত বাড়ির লোকজনকে হামলা করতে গেলে তারা জীবন বাঁচাতে  জন্য আরেকটি কক্ষে আশ্রয় নেয়। এসময়  ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে  ৩ ভরি স্বর্ণালংকার,আনুমানিক  নগদ ৪ লাখ টাকা  ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ  নিয়ে যায় এবং ২ রুমের জিনিস ভেঙ্গে তছনছ করে। এক পর্যায়ে  বাড়ির বিভিন্ন স্থান রাখা ৪ টি সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়।এই ডাকাতের ঘটনার আতঙ্কে পরিবার এর লোকজন 

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা নিবো।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387