প্রকাশের সময়: ২৯ জুলাই, ২০২৫ ০৮:০৯ অপরাহ্ণ
দীঘির জলে কার ছায়া গো ? - ডাঃ সাবরিনা | MkProtidin
Logo
/ বিনোদন
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দীঘির জলে কার ছায়া গো ? - ডাঃ সাবরিনা

দীঘির জলে কার ছায়া গো ? - ডাঃ সাবরিনা
ছবি : সংগৃহীত

মানুষের যখন বোধ জাগ্রত হয় তখন থেকে অল্প অল্প করে নিজের অবয়বকে সে ভালোবাসতে শেখে ! শুধু রূপচর্চা বা অংগসজ্জা নয় - চলনে বলনে, ঠমকে গমকে সে নিজেকে সুন্দর থেকে সুন্দরতর প্রতীয়মান করতে চায়- যতটা না জগতে অন‍্য সবার কাছে, তার চেয়ে বেশি নিজের কাছে! 
          বোঁচা হই, প‍্যাচা হই,,ট‍্যরা হই,মটু হই, পাতলু হই, কুঁজো হই- আমার চোখে  আমিই সুন্দর! আমিই অনন‍্য!
     যার পুরো মাথায় টাক- শুধু সামনে এক গাছি চুল অতিকষ্টে খুলি আঁকড়ে টিকে আছে সেও চট করে পকেট থেকে প্লাস্টিকের চিরুনি আর আয়না বের করে চুলকয়টা আঁচড়ে নিয়ে ভাবে, “বাহ! মন্দ লাগছে না তো দেখতে!”
       যার ওজন কমপক্ষে একশ কেজি সেও পথ চলতিতে গাড়ির জানালার কাঁচে নিজেকে দেখে মেদবহুল ভুড়ি শ্বাস বন্ধ করে প্রাণপণে ভেতরে টেনে নেবার চেষ্টা করতে করতে ভাবে, “ফিগারটা তো এখনও দারুন ! কই অত মোটা তো নই !”
        ট‍্যরা ভাবে - লক্ষ্মীট‍্যারাতে লক্ষ্মীর বসবাস , চওড়া কপালী ভাবে এই কপালগুনেই তো আমি ভাগ‍্যবতী! 
       এই বিশ্ব সংসারে কোটি কোটি রূপবতী, গুনবতী, কংকাবতী, যৌবনবতী আছে -কিন্তু, আর একটা “আমি”নেই ! আমি আমিই ! 

       চুলে পাক ধরুক, মুখের চামড়া ঢিলে হোক, কপালে ভাঁজ পড়ুক, শরীরে মেদ জমুক - আমৃত্যু এই আমিটাই আমার কাছে ভূবনমোহিনী ! আমার উপাখ‍্যানে আমিই আফ্রোদিতি! আমার সম্রাজ্যে আমিই এ‍্যাপোলো !

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387