চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আজ ৩০ জুলাই ২০২৫ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেন। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মহোদয় জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে পেশাদারিত্বের সাথে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন জনাব তাজরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা; জনাব মোহাঃ মাসুদুর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ দামুড়হুদা থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।