প্রকাশের সময়: ৩০ জুলাই, ২০২৫ ০৬:২০ অপরাহ্ণ
গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন  প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন  প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন  প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি।।

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী  ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে পৃথক সময়ে  প্রজ্ঞাপন জারী করে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যাদের বরখাস্ত করা হয়েছে- মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা;  আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মোছাঃ রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ:দা:), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা। কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় 'অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং  মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।  

মনিরুজ্জামান মনি Toronto University-তে Civil Engineering Department এর Doctoral Program এ অংশগ্রহণ করে ০১/০৯/২০১৭  থেকে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও  ছুটির পর ০১/০৯/২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।  
আবদুল্লা আল মামুন Ph.D in Electrical Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত  ০১/০১/২০২১  থেকে ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ০১/০১/২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ১৫ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।      
মোছাঃ রাহানুমা তাজনীন University of Wyoming এ  Master of Science in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত  ০১/০৮/২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর  থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।      
ফারহানা আহমেদ Ryerson Univesity-তে Master of  Engineering Electical and Computer Engineering এ কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫/০৯/২০২০ থেকে ২৪/০৯/২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর  থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম University of South Florida তে MS in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত  ২০/১২/২০২৩ থেকে ১৮/১২/২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে  কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
শিরাজী তারিকুল ইসলাম গত ১২/০৫/২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387