প্রকাশের সময়: ৩১ জুলাই, ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ
এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। ------প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। ------প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। ------প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
৩১ জুলাই, ২০২৫


নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না, আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুসিয়াল বলে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, 
তিনি বলেন, ‘আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিন দেরি হবে না।
আমরা আশা করি, এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে।’ 
আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক।
সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না,  নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’
প্রেসসচিব বলেন, ‘তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে।
তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়...কাজগুলো এগিয়ে যায় সে ক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে,  আমরা সেই জায়গায় এখনো আছি,  এটা একটা দিনও দেরি হবে না।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে,  প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387