প্রকাশের সময়: ৩১ জুলাই, ২০২৫ ০২:৪৭ অপরাহ্ণ
জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়'  - গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্ট আদিলুর রহমান খান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়'  - গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্ট আদিলুর রহমান খান

জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়'  - গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্ট আদিলুর রহমান খান
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
 ঢাকা ৩১ জুলাই ২০২৫

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে।  ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। 

তিনি বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি  তৈরি করার চেষ্টা করা হচ্ছে।  এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কারের ও নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই জুলাই হত্যাকান্ডের বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে না। খুবই দ্রুত বিচার দৃশ্যমান হবে সংস্কার এগিয়ে যাবে। 

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন" অনুষ্ঠানে এ কথা বলেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং  কোষাধ্যক্ষ 
অধ্যাপক ড. মো: আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো: রাঈদ হোসেন। 
মঞ্চে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও  বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শহিদ আলিফের বাবা মো: বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকান্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা  নামলা,  ফাহমিদা ফাইজা, আব্দুলাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ৩৬ জুলাই আন্দোলনের কার্যক্রম ও স্মৃতি তুলে ধরেন। 


উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387