প্রকাশের সময়: ৩১ জুলাই, ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ণ
মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি

মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি।। 
 

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ ফরহাদ (২৩) ২। মোঃ হাসান ওরফে পাটালি হাসান (২২) ৩। মো: আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও ৪।  মোঃ রফিক (২৩)।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদী মোঃ আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
 
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে  গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ০৬:০০ ঘটিকায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে হাসান, আলমগীর ও রফিককে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387