প্রকাশের সময়: ০১ আগস্ট, ২০২৫ ০৫:২১ অপরাহ্ণ
রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি।
০১ আগষ্ট, ২০২৫


নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও রাজশাহী চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, সুলতানগঞ্জ বন্দরটি চালু করতে প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ জরুরি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় অংশীজনদের সাথে আলোচনা করে অর্থনৈতিক উপযোগিতা যাচাই করে রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব কল চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাজশাহী চেম্বার অব কমার্সের প্রতিনিধি জানান, সুলতানগঞ্জ বন্দর চালু হলে প্রতি টন পণ্য পরিবহনে ৭০০-৮০০ টাকা খরচ সাশ্রয় হবে। তারা দ্রুত কাস্টমস শুল্ক সেবা চালু করারও অনুরোধ জানান।  


পরিদর্শনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক ও স্থানীয় গণমাধ্যমকর্মী। 

এর আগে নৌপরিবহন উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387