প্রকাশের সময়: ০২ আগস্ট, ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ
নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা

নদীবন্দর  পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা
ছবি : সংগৃহীত

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

নৌবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন উপদেষ্টা ।

রাজশাহীতে ০১ আগস্ট ২০২৫ নৌ পরিবহন উপদেষ্টা  ব্রি জে: অব: ড. এম সাখাওয়া হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের  অবকাঠামো  উন্নয়ন করতে  উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। এটা আমি পজিটিভলি দেখবো।

শুক্রবার বেলা ১১টায়  রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট  অব প্রটোকল পরিদর্শন ও স্থানীয়দের সাথে  মতবিনিময় করেছেন।

এ সময় তিনি বলেন, নৌবন্দরের  কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো  উন্নয়ন ও  রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের  বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে  অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য  রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর  চেয়ারম্যান  কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব  কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি  আব্দুল ওয়াহেদ।

এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ  নদীবন্দর ও কোর্ট অফ কল  সরেজমিন পরিদর্শন  করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387