প্রকাশের সময়: ০২ আগস্ট, ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ
বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি। | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি।

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি।
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ।

বিমান দুর্ঘটনায় নিহত মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্কোয়াড্রন লিডার মোঃ আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিমান বাহিনীর এই প্রতিনিধি দলটি নিহত ফাতেমার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মোনাজাত শেষে ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফাতেমার স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387