প্রকাশের সময়: ০৩ আগস্ট, ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম
ছবি : সংগৃহীত

আজ ০৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।

উক্ত কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩০০০টি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার প্রয়াস চালানো হচ্ছে।

জেলা প্রশাসক চারা বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, পরিবেশবান্ধব জীবনচর্চা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387