প্রকাশের সময়: ১০ আগস্ট, ২০২৫ ০১:৪৫ অপরাহ্ণ
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য: | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য:

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য:
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি, 
১০ আগষ্ট, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ০৪ দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হবে। উক্ত সম্মেলনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকগণ স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলে স্ব স্ব দেশের সীমান্তরক্ষী ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। 

এবারের সম্মেলনে-সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্ত:সীমান্ত অপরাধ দমন; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ; সাম্প্রতিককালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ; দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সমূহ এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারের বিজিবি-বিএসএফ সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে বিজিবি। সীমান্ত সম্মেলনের এ সংক্রান্ত তথ্য পরবর্তীতে সময়ে সময়ে বিজিবি’র পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387