প্রকাশের সময়: ১২ আগস্ট, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট সিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয় | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট সিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট সিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি, 
ঢাকা ১২ আগস্ট ২০২৫

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট সিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ন ও মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-১)কে আহবায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে:- এই কমিটি দর তফসিলের আইটেমসমূহের দর বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না, তা যাচাইপূর্বক দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387