শফিকুল ইসলাম শফিক।।
মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক পথসভা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন নিজামের পথসভা কে সফল করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) মোহাম্মদ আমিনুল হক রানার নেতৃত্বে উত্তর এবং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন থেকে বিশাল লোক নিয়ে উপস্থিত ছিলেন, সমাবেশটি মধ্যনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর এর সঞ্চালনায়, ও মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু এর সভাপতিত্বে উপস্থিত সমাবেশের কার্যক্রম শুরু হয়, এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ১ং যুগ্ন আহবায়ক মো: রায়হান উদ্দীন সোহেল, মধ্যনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ কামাল হোসেন ও ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো হাসান সিকদার, মো: হারুন রশীদ পাপন এবং পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃতি সন্তান ঢাকার রাজপথ থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন নিজাম। তিনি পথসভায় বক্তব্য রাখেন যে আমি একজন সাধারণ ফ্যামিলির ঘরের ,,দল যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি এই সুনামগঞ্জের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা সকলে মিলে সুনামগঞ্জ ১ আসন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ দখল বাজ থেকে মুক্ত করতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ,, আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই।