প্রকাশের সময়: ১৪ আগস্ট, ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন
ছবি : সংগৃহীত

 

'সেবার ব্রতে চাকরি' এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প সুষ্ঠু, সুশৃঙ্খল সম্পন্ন হয়েছে।  

চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব মাসুমা আক্তার, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহিত চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট রেভিনিউ-২), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর; জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) ঝিনাইদহ; ডাঃ মোঃ তারেক জুনায়েত ও ডাঃ মোছাঃ রেশমা খাতুন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের Physical Endurance Test (PET) পরীক্ষার অংশ ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

আগামীকাল (১৫ আগষ্ট ২০২৫) তারিখ ২য় দিন উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387