প্রকাশের সময়: ১৮ আগস্ট, ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এ শ্রেষ্ঠ হয়েছেন বাগআঁচড়ার কুদ্দুস আলী বিশ্বাস | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এ শ্রেষ্ঠ হয়েছেন বাগআঁচড়ার কুদ্দুস আলী বিশ্বাস

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এ শ্রেষ্ঠ হয়েছেন বাগআঁচড়ার কুদ্দুস আলী বিশ্বাস
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ: আজ শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলায় মৎস্য চাষ ও আমদানি-রপ্তানিতে ভুমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পেয়েছেন বাগআঁচড়ার কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠা পানিতে মাছ চাষ করছেন,পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ করছেন।এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন,বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।। তাঁর প্রতিষ্ঠানের নাম জনতা ফিস। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্যচাষি,মৎস্যজীবী ও সুধীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387