প্রকাশের সময়: ২০ আগস্ট, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
নওগাঁয় নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

নওগাঁয় নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি,

নবম গ্রেডের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন হয়। নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতিজা খাতুন।মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম, সাদেকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাবিয়া নওরিন, সালমা খাতুন, মিঠুন কুমার, আব্দুল কাউয়ুম আরও অনেকে। এসময় আন্দোলনরত শিক্ষকরা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে স্বতন্ত্র করা, চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করা, শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ, পদোন্নতি দ্রুত কার্যকরের দাবি জানান। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল, শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করা, শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা করা হয়। এতে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে বলে মন্তব্য করেন। শিক্ষকরা আরও জানান, তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড করা না হলে, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশপদ দশম গ্রেডে রয়েছে, যা স্পষ্টত বৈষম্যের সৃষ্টি করে বলে মনে করেন মাধ্যমিকের শিক্ষকরা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387