প্রকাশের সময়: ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ
নোয়াখালী জেলায় পুলিশে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের জুন-২০২৫ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালী জেলায় পুলিশে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের জুন-২০২৫ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

নোয়াখালী জেলায় পুলিশে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের জুন-২০২৫ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: “সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী আজ ২০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে নোয়াখালী জেলার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয় এঁর সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এর মধ্য দিয়ে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সুপার সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন- নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। নোয়াখালীবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করুন। নোয়াখালী জেলা পুলিশ মেধাবী, দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী দিবে।

এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জনাব মল্লিক আহসান উদ্দিন সামী (উপ পুলিশ কমিশনার, আইএডি, ডিএমপি, ঢাকা। জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, কক্সবাজার। জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর। জনাব জাকিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা সহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387