প্রকাশের সময়: ২৩ আগস্ট, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
প্রকৃতি রক্ষা করে উন্নয়ন জরুরি – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃতি রক্ষা করে উন্নয়ন জরুরি – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকৃতি রক্ষা করে উন্নয়ন জরুরি – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন করা যাবে না। প্রকৃতি সংরক্ষণ করেই যাবতীয় উন্নয়ন করতে হবে। আমাদের পরিচয় নদী নিয়ে, তাই নদীগুলোকে দূষিত করা যাবে না। নদী, গাছ, পাহাড়—সবকিছুকেই ভালোবাসতে হবে। জনগণের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আজ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ। তারাই সাহসিকতার সাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং তারাই নতুন বাংলাদেশের ভিত্তি। তরুণ সমাজের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এর আগে বৈষম্য ভাঙার ডাক কেউ দেয়নি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম প্রমুখ। অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পরে উপদেষ্টা গাজীপুরের বেলাই বিল পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387